আজ ২১ তারিখ, ২১ দিনেই ৫০ হাজারের অধিক মানুষের বায়ান্ন পরিবার!
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
বায়ান্ন টিভি। বিশ্বায়নে বাংলা। বায়ান্ন বা ৫২ বাঙাালি জাতিসত্বার একটি পরিচায়ক। সংখ্যাটি কেবল সংখ্যা নয় বরং বাঙালির প্রেরণার জায়গা। ৫২ সালের ২১ ফেব্রুয়ারি ইতিহাসজয়ি আরেক অধ্যায়। ২১ মানে মাথা নোয়াবার নয়। একুশ মাথা নোয়াতে জানে না। ভাঙতে জানে পরাধিনতার শিকল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে একুশ পায়ে পায়ে এগুতে জানে শহিদ মিনারে।
আজ বায়ান্ন টিভির বয়স মাত্র ২১ দিন। ৫২ সালের ২১ সংখ্যাটির সাথে আমাদের বায়ান্ন টিভির একুশ দিন আমাদের জন্য গর্বের হলো। মাত্র ২১ দিনে ৫০ হাজারের অধিক লাইক বায়ান্ন টিভিতে, আমরা অভিভূত, আমরা কৃতজ্ঞ। হয়তো কোন অনলাইন টিভির এতো কম সময়ে বিশাল জনগোষ্ঠির ভালবাসা পাওয়া পাবার ইতিহাস প্রথম।
আমাদের টিমের প্রতিটি অক্সিজেন, নিউক্লিয়াস এবং পরিবারের সদস্যদের আন্তরিকতা আমাকে আরো স্বপ্নমূখর করেছে। পাড়ি দিয়েছি দূরের নদী, ভেঙেছি পাহাড়ের দেয়াল। হে তরুণ তোমাকে বলছি—‘আমরা করবো জয়’ কণ্ঠে রেখো গান বুকে রেখো মুক্তিযুদ্ধের চেতনা আর কায়মনে মানবের নীতি। অভিনন্দন টিম ৫২। অভিনন্দন আবারো। এ সকল প্রাপ্তি সকলের । সকল ব্যর্থতা একা আমার।
আগামি পথচলায় সাথে চাই। চাই আপনাদের ভালবাসা। আমরা আপনাদেরই কথা বলবো। আপনারা বন্ধু হয়ে সেটি জানান আমাদের।
শুভেচ্ছা, ভালবাসা ও শ্রদ্ধা–
লুৎফুর রহমান
সম্পাদক, বায়ান্ন টিভি
২১ মে ২০২০


