সাভার ক্লাবের ঈদ উপহার বিতরণ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩ 391 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সাভার ক্লাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮৫টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার বিতরণের কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। গরীব, দুঃখী ও অসহায়দের সাথে ঈদ আনন্দ শেয়ারের জন্য এ প্রয়াস। ৮৫টি পরিবারের মাঝে অন্তর্ভূক্ত ছিল সাভারের তালবাগে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার। গত ১৯ এপ্রিল বুধবার সকাল এগারোটায় ক্লাব অফিস প্রাঙ্গনে উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন ক্লাব চেয়ারম্যান কাদের তালুকদার, মহাসচিব আবদুল বাকী, নির্বীহী সদস্য ও কর্মসূচির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ও কর্মসূচির সদস্য সচিব মোঃ শফিকুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মান্না, অর্থ সম্পাদক মোঃ আজমল আমিন, জনসংযোগ সম্পাদক মিজ্ নাজমা বেগম, সদস্য ক্লাব মোঃ আহসান উল্লাহ, শিল্পী মোঃ ফরিদুল ইসলাম, শাহিন আফরোজ নিপুসহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ।

প্রতিবছর এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের দপ্তর সম্পাদক রন্জন শিশির।