রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: এডভোকেট কামরুল ইসলাম

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩ 380 views
শেয়ার করুন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি বলে মন্তব্য করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি।

ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি যখন দেখতে পাচ্ছে দেশের জনগণ তাদের সাথে আর নেই তখন তারা দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি একটা অনির্বাচিত সরকার এদেশে প্রতিষ্ঠা করতে চায়, বিএনপি নির্বাচন কমিশন মানে না, সংবিধান মানে না, আইন মানে না, বিচারসহ কিছুই মানেন না তারা। শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর প্রাইমারি স্কুল ও ঈদগাহ মাঠ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে, পোলায়ের চাল, তেল, চিনি, সেমাই, দুধ,আলু, পেঁয়াজ সহ নানা খাদ্য সামগ্রী, অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল সহ আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগের অসংখ্য নেতা কর্মী ।

প্রধানমন্ত্রী ঈদ উপহার পেয়ে অসহায় দুঃস্থ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও প্রার্থনা করেন।