সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩ 359 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

বুধবার ১৯ শে এপ্রিল সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের নামাবাজার মাদ্রাসা রোড বাড়ি মালিক কল্যাণ সমিতি এর অফিসের সামনে ১ জন ডিলারের মাধ্যমে মোট ১৮০০টি কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। পণ্যগুলো হল সয়াবিন তৈল-২ লিটার, মসুর ডাল-২ কেজি এবং চিনি-১ কেজি যার মূল্য ৪২০ টাকা।

পণ্য বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।

তিনি আরও বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে দীর্ঘায়ূ করেন।

এসময় উপস্থিত ছিলেন নামাবাজার বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাই মিয়া, সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মোঃ ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম লিটন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক সায়েম সাদাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।