সাভারে দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩ 437 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে আমিনবাজার ইউনিয়নের মিরপুর মফিদ-ই-আম স্কুল এ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী’র সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখসহ আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।