সাভারের তেঁতুলঝোড়ায় ভিজিডি উপকারভোগীদের মাঝে সঞ্চয়ী অর্থ বিতরণ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩ 440 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুদা হবে নিরুদ্দেশ” এ স্লোগানকে সামনে রেখে ভিজিডি উপকারভোগীদের মাঝে সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচীর ৯০ টি উপকার ভোগী পরিবারের সঞ্চয়ী টাকা বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালার জনবন্ধু ফখরুল আলম সমর।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ইউপি সদস্য ফিরোজ কাজল, আলমাস হোসেন ও ইউ.পি সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।