স্থানীয়রা জানায়, ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন অন্য নির্মাণ শ্রমিকদের সাথে হতাহত হওয়া এ দুই শ্রমিক। এক পর্যায় অসতর্ক অবস্থায় তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। নিহত কিশোর শ্রমিক মাহফুজ আহমদ বিদ্যুৎপৃষ্ট নিচে পড়ে যায়। আহত দেলোয়ার হোসেন রডের সাথে ঝুলে থাকলে স্থানীয় দুই তরুণ তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ আহমদের মৃত্যু হয়। আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।