সাভারে গুণীজনদের মাঝে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক-২০২৩ প্রদান

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ 604 views
শেয়ার করুন

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ওয়াসিউদ্দিন পাঠাগার আয়োজিত “তেঁতুলঝোড়া বইমেলা-২০২৩” অনলাইন নিউজ পোর্টাল “তাজা খবর” এর সৌজন্যে গুণীজন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মাঝে “সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক-২০২৩” প্রদান করা হয়।

রবিবার(২৬ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পাঠাগার আয়োজিত “তেঁতুলঝোড়া বইমেলা-২০২৩ উদযাপন মঞ্চে বিশেষ কাজে অবদান রাখায় সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিদের মাঝে বিশেষ সম্মাননা পদক তুলে দেন সাভার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও তাজা খবর নিউজ পোর্টালের সম্পাদক তপু ঘোষাল এবং দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাভার সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন।

এ সময় পরিবেশ রক্ষা আন্দোলন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় স্মৃতি পদক তুলে দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম মোল্লার হাতে।

শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আধুনিক সমাজ গঠনে চেঞ্জ মেকার হিসেবে আখ্যায়িত জনাব ফখরুল আলম সমর কে বিশেষ সম্মাননা ও পদক প্রদান করা হয়।

সাভারে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া, জি টিভির রিপোর্টার আজিম উদ্দিন, দৈনিক সমকালের গোবিন্দ আচার্য, দৈনিক ভোরের কাগজ এর সিনিয়র রিপোর্টার মোঃ মো. কামরুজ্জামান খান কে পদক প্রদান করা হয়।

এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখা সাধারণ সম্পাদক স্মরণ সাহাকে স্মৃতি পদক প্রদান করা হয়।

সমাজে পিছিয়ে পড়া অবহেলিত শিশু ও পথশিশুদের নিয়ে বিশেষ ভূমিকা রাখায় পূর্ণ চৌধুরি কে স্মৃতি পদক প্রদান করা হয়।

ছাত্র রাজনীতিতে বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজ কে স্মৃতি পদক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের কনিষ্ঠ পুত্র তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর। এছাড়া উপস্থিত ছিলেন সাভার সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক, আদনান হাসান, কাজী দেলোয়ার হোসেন, রুবেল হোসাইন, দেলোয়ার হোসাইন, নবীউল ইসলাম প্রমুখ।