জানা যায়, গত ১২ ফেব্র“য়ারি রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) যুগ্মসচিব মলিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে নিয়োগ দেয়া হয়েছে।
উলেখ্য, অধ্যাপক ডা. মুজিবুল হক ইতিপূর্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একজন শিশু বিষেশজ্ঞ ডাক্তার হিসেবে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। নিজ উপজেলা শহর বিয়ানীবাজারের মোকাম মসজিদ রোডে প্রতি শুক্রবার মাত্র ১০০ টাকা ফিতে রোগী দেখেন তিনি। ফির ১০০ টাকা তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফান্ডে জমা হয়, যা পরবর্তীতে মানব কল্যাণে ব্যায় হয়। ডাঃ মুজিবুল হক এর এই নিয়োগে বিয়ানীবাজারবাসী আনন্দিত।