বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে লন্ডন প্রবাসীদের বৈঠক

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩ 1,183 views
শেয়ার করুন

লন্ডন-সিলেট রুটে বিমানের ভাড়া বৈষম্য দুর ও ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমানের অবতরন দ্রুত কার্যকর করার দাবি

 

লন্ডন-সিলেট রুটে অস্বাভাবিক হারে বিমানের ভাড়া বৃদ্ধি, টিকিট না পাওয়া, হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীদের একটি প্রতিনিধি দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

গতকাল সকালে প্রতিমন্ত্রীর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’-এর সভাপতি, কমিউনিটি নেতা ও লন্ডনের ক্রয়ডন বারার সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও হিউম্যান রাইটস এন্ড পোস ফর বাংলাদেশ ইউকে শাখার যুগ্ম সম্পাদক আবুল হোসেন এবং বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হালিম এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছে যুক্তরাজ্য প্রবাসীরা যুক্তরাজ্যস্থ বিমানের কান্ট্রি ম্যানেজারের সাম্প্রতিক দেওয়া একটি বক্তব্য তুলে ধরেন। কান্ট্রি ম্যানেজার তার বক্তৃতায় বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসীদের অনেক টাকা আছে। বিমান ভাড়া বাড়ালেও তাদের সমস্যা নেই। ’ প্রবাসী প্রতিনিধি দল, সিলেট-লন্ডন রুটে বাংলাদেশ বিমানের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনা, ওসমানী আনর্জাতিক বিমান বন্দরে বিদেশী বিমানের অবতরনের কার্যকর প্রদক্ষেপ নেয়া, বাংলাদেশে যুক্তরাজ্যের পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি তুলে ধরেন। তাছাড়া সিট থাকা সত্বেও সিট নেই বলে যাত্রীদের বিড়ম্বনার বিষয়টি প্রতি মন্ত্রীর নজরে আনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী অত্যন্ত মনযোগ সহকারে প্রতিনিধি দলের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।