হাতীবান্ধায় ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না বেল্লালের

হাসান মাহমুদ হাসান মাহমুদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ২০, ২০২০ 646 views
শেয়ার করুন
লালমনিরহাটের হাতীবান্ধায় ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বেল্লাল হোসেন (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী চালক পলাতক রয়েছে।
 
মঙ্গলবার (১৯ মে) ইফতারের আগে উপজেলার সিংগীমারী আজিজ মোড় এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।
 
নিহত বেল্লাল হোসেন উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন আমিনের ছেলে।
 
স্থানীয় বাসিন্দা মোনাম জানান, বেল্লাল হোসেন বাজার থেকে ইফতার কিনে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে লালমনিরহাটগামী একটি ট্রাক বেল্লাল হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী চালক পালিয়ে গেছে