ঢাকা জেলার সাভারের ভাকুর্তা বাজারের গহনা বাজার পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সাভারের ভাকুর্তার গহনা শিল্প রক্ষায় সরকারি ভাবে সকল ধরণের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা জেলা প্রশাসক। এসময় শহীদুল ইসলাম এসময় আরও বলেন, গহনা শিল্প রক্ষায় গহনার কারীগরদের সব বিষয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে করে এ শিল্প টিকে থাকে। এর আগে জেলা প্রশাসক বাংলাদেশ সরকারের আশ্রায়ন প্রকল্প কার্যক্রম পরিদশন করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন। সাভারে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি (উপসচিব) মোঃ আবু জাফর রিপন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভ’মি), ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন প্রমুখ।


