সাভারে ৩৫ বৎসর পর লালন সঙ্গীতের আসর

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২ 471 views
শেয়ার করুন

ফকির লালন সাঁইজির অবদান মূল্যায়ন ও তাঁর সংগীত ভাণ্ডারকে আরও জনপ্রিয় ও লোকগ্রাহ্য করে তার আলোকে জীবন ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাধুমেলার আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭.০০ মিনিটে ঢাকা জেলার সাভার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের দক্ষিণপাড়া শ্রী শ্রী মা যশাইতলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে দীর্ঘ ৩৫ বৎসর পর লালনের বাণী ও আদর্শ নিয়ে লালন সঙ্গীতাসরের আয়োজন করেন বিশিষ্ট সংগীত প্রেমী নিরঞ্জন কুমার ধর ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী তপু ঘোষাল।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুষ্টিয়ার লালন সাংস্কৃতিক সংগঠন“অচিন পাখি”।

শুরুতেই একতারা বাজিয়ে গান পরিবেশন করেন অচিন পাখি এর পরিচালক নাজিম উদ্দিন স্যার । তাঁর কণ্ঠে লালন সাঁইয়ের ‘এমন মানব জনম আর কি হবে/মন যা কর ত্বরায় কর এই ভবে/ অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই/শুনি মানবরূপের উত্তম কিছুই নাই’গান শুনে মুগ্ধ হন শ্রোতারা। পরে একে একে গান পরিবেশন করেন সাথী আক্তার, বিলকিস বেগম, সাইফুউদ্দিন সহ অনেকে।

এর আগে সন্ধ্যা ৬.০০ মিনিট থেকে অনুষ্ঠানে যোগদান করেন সাভারের গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখেন সকলের প্রিয় এডভোকেট শরীফুল ইসলাম (বাবুল), সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়, আর টিভি এর স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুবল রায় ও সমাজ উন্নয়ন কেন্দ্র(এসইউকে) এর সদস্য আবুল কাশেম বিপ্লব।