সাভার উপজেলা চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় সুভাপুর যুব সংঘের প্রার্থনা
ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলাম রাজীবের রোগ মুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন সুভাপুর যুব সংঘ।
বুধবার ২৬ শে অক্টোবর সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়ার সুভাপুর শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে সুভাপুর যুব সংঘের উদ্যোগে প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা পরিচালনা করেন গণমাধ্যমকর্মী তপু ঘোষাল ও সুজন ধর। প্রার্থনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি মঙ্গল ঘোষ, অনিল সরকার, গোপাল দাস, নদী রাম সরকার, সুভাপুর যুব সংঘের সদস্য শুভ ঘোষ, উজ্জ্বল ঘোষ, পার্থ দাস, অনিক সরকার, পিয়াল শীল, সৌরভ ঘোষ, লোকনাথ ঘোষ, অপূর্ব মন্ডল, শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মহিলা সদস্য শিলা সরকার, ইন্দ্রনীল ঘোষ, শিখা রানী, অনিতা দাস, বন্যা রানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


