সাভারে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২ 583 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ সহ অন্যরা।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। এই র‍্যালিতে ত্রাণ প্রতিমন্ত্রী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যরা অংশ নেন।

এদিকে, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। এর আগে এই বিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ত্রাণ প্রতিমন্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এদিকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় সাভারেও এই ল্যাবের শুভ উদ্বোধন হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ সহ অন্যরা।