সাভারে দূর্গাপুজা উপলক্ষে ৫ লক্ষ টাকা প্রদান করেন চেয়ারম্যান সমর

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ 397 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান ফখর আলম সমর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও প্রতিটি মন্দিরে নগত অর্থ প্রদান করেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে সাভার তেতুলঝোড়া ইউনিয়নের ১০ টি মন্দিরে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করে। রাজ ফুলবাড়িয়া পানপাড়া এলাকার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, শ্রী শ্রী কালী মাতা মন্দির, মাঝিপাড়া নারায়ণ রাজবংশীর বাড়ির পুজা মন্ডপ, শ্রী শ্রী লক্ষী মাতা মন্দির, মঙ্গল ঠাকুর মন্দির, মাতা আনন্দ ময়ী মন্দির, বাজার বৈদ্যনাথ মন্দির, ঋষিপাড়া পঞ্চায়েত কালী মাতা মন্দির, শ্যামপুর শ্রী শ্রী সার্ব্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দিরে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করেন। এ সময় বেশকয়েক জন হতদরিদ্র কে থাকার ঘর তৈরীর জন্য নগদ অর্থ প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।