ঢাকা জেলার সাভারে ‘ও এম এস (ওপেন মার্কেট সেল)’ কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে প্রান্তিক জনগণের মাঝে স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এবং আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, বনগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ প্রমুখ সহ অন্যরা।
উল্লেখ্য, সপ্তাহে ৫ দিন করে মাসে ২২ দিন শুক্র ও শনিবার ব্যতীত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভিজিএফ কার্ডধারী এবং কার্ড ব্যতীত সর্ব সাধারণের মধ্যে সাভার উপজেলার আওতাধীন ১২টি ইউনিয়ন ও সাভার পৌরসভায় মোট ৩০টি ডিলারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।


