ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট মঙ্গলবার বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ কাজল, আওয়ামী লীগ নেতা আলমাস মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমনসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


