সাভারে ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২ 387 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান চালিয়ে ২ আড়ত মালিককে ২ লাখ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের আটক করা হয়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়তে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি, বেশি দামে ডিম বিক্রি ও ডিমের মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে এসজে এগ্রো’র মালিক স্বপন ইসলাম ও আসিফ হোসাইন এন্টারপ্রাইজ ডিমের আড়তের মালিক শাহ আলম হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করতে পারায় তাদের আটক করা হয়।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ডিমের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করেছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি এবং মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে দুটি আড়তের মালিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।