জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের দোয়া মাহফিল
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। তারি ধারাবাহিকতায় আজ সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে চাপাইন নিউ মডেল হাই স্কুল মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হাজী সোহেল রানার সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মন্ত্রী ডাঃ এনামুর রহমান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মার্সেল পেরারা, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এনামুর রহমান বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যখন বীর বাঙালি যুদ্ধ করেন বাংলাদেশ স্বাধীন করে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটাই স্বপ্ন ছিল বাংলার জনগণকে সাথে নিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ শীল সোনার বাংলাদেশ গড়ে তোলা কিন্তু স্বাধীনতা বিরোধী একটি দল ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে ফলে তারা শুধু তাকেই হত্যা করেনি তারা হত্যা করেছে বাংলাদেশকে এবং বাংলার মানুষকে তারা কখনো চাইনি দেশের উন্নয়ন হোক কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ কে সুসংগঠিত করে শক্তিশালী করেছেন এবং দেশ পরিচালনার মাধ্যমে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। দেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য বিশেষ মুনাজাত এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।


