মুক্তিযুদ্ধে শহিদ পরিবারের সন্তান, “দৈনিক বাংলা ৭১” পত্রিকার ও “উত্তরাধিকার ৭১ নিউজ” অনলাইন পোর্টাল এর সম্পাদক সাহসী সাংবাদিক প্রবীর সিকদার কে রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মিথ্যা মামলা থেকে জামিন দিয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১২ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর হাওলাদার আদালত তাকে জামিন প্রদান করেন।
এর আগে প্রবীর সিকদার ঢাকা থেকে গোয়ালন্দ ঘাটে উপস্থিত হলে স্থানীয় প্রশাসন তাকে নিরাপত্তা প্রদান করেন। সেই সাথে রাজবাড়ী আদালত এলাকায় তার নিরাপত্তার জন্য প্রশাসনের বিভিন্ন বাহিনী উপস্তিত ছিলেন।
এ সময় দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্টাফ রিপোটার দিলীপ চন্দ্র, স্টাফ রিপোটার তপু ঘোষাল, সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন, রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক গণকন্ঠ পত্রিকার জয়নাল আবেদিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জামিনদার হিসেবে সাক্ষর করেন কালুখালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
প্রবীর সিকদার এর পক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী জজ কোর্টের আইনজীবী নিরঞ্জন কুমার বাড়ৈ।
ঢাকায় ফেরার পথে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের প্রভাষক, দিলরুবা ইয়াসমিন রুবী আমন্ত্রণে তার বাসায় লান্স করেন।


