বঙ্গবন্ধুর সমাধিতে সাভারের স্থানীয় বাড়ির মালিক কল্যাণ সমিতির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা জেলার সাভার পৌর এলাকার নামা বাজার স্থানীয় বাড়ির মালিক কল্যাণ সমিতি।
৫ই আগস্ট শুক্রবার বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌর এলাকার নামা বাজার স্থানীয় বাড়ির মালিক কল্যাণ সমিতির নেতারা। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় সাভার পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন ও সংগঠনের সভাপতি মো. হাজী আব্দুল হাই মিয়া, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন তালুকদর, যুগ্ম সাধারণ সম্মাদক বদিউর বদিউজ্জামান বদির, কোষাদক্ষ রহুল আমীম পিন্টুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন সংগঠন জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


