সাভারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২ 435 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। বিশেষ বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্য রয়েছে বুধবার সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় ঢাকা জেলার সাভার উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব সহ সকল নেতাকর্মী সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঞ্জরুল আলম রাজীব। পরে দোয়া মাহফিল শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করা হয়।

এছাড়া এই অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন কেক কেটে উদযাপিত হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সজীব ওয়াজেদ জয় এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভীন, রঞ্জিত সাহা, নুর হোসেন মিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বী ব্যাপারি, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, মোহাম্মদ পাভেল সহ ঢাকা জেলা উত্তর এর অন্তর্ভুক্ত সকল থানা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।