সাভারে উত্তরণ পল্লীর মাধ্যমে গৃহহীন বেদে পরিবারের মাঝে ঘর হস্তান্তর

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ 605 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ উত্তরণ পল্লী এর মাধ্যমে গৃহহীন বেদে পরিবারের মধ্যে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এমপি।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বেদে পরিবার ও হিজড়াদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এর এই ধারাবাহিকতায় আজ আমরা লটারির মাধ্যমে চারটি ঘরের চাবি হস্তান্তর করছি এবং আশা করছি আরো যারা ঘর প্রত্যাশী তারা খুব শিগগিরই এই উত্তরণ পল্লীর মাধ্যমে তাদের গৃহের ব্যবস্থা করা হবে। মন্ত্রী আরো বলেন, আরো যে ৩৫টি পরিবার বাকি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ঘর দেয়ার ব্যবস্থা করব। যাদের ঘর নেই, ঠিকানা নেই, সেইসব গৃহহীন বেদে পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হলো।

উক্ত প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দুর্যোগ ও সহনশীল গৃহ নির্মাণ উত্তরণ পল্লীর নামে কার্যক্রম শুরু হয়েছিল টিয়ারেও কাবিখা কর্মসূচির আওতায়। বেদে ও হিজড়াদের জীবনমান উন্নয়ন করার জন্য ৫০টি গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়। এ কাজের ভিত্তি স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ড. এনামুর রহমান এমপি। সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেন জনাব হাবিবুর রহমান পিপিএম (বার) ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উত্তর ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে ঘরহীন পরিবারের সদস্যরা ঘর পেয়ে খুশির উল্লাসে তাদের অনুভূতির কথা প্রকাশ করে। তারা বলে এ সরকারের এই অসামান্য অবদান আমরা কোনোদিনও ভুলবো না। আজ আমাদের মতো গৃহহীন পরিবারকে থাকার নিজস্ব ঠিকানা করে দেয়ার কথা আমরা চিরদিন মনে রাখবো। ভবিষ্যতে সুন্দর ও সুশৃংখলভাবে জীবন যাপন করে আমাদের জীবনকে আরো গতিময় ও সুন্দর করে তুলতে আমরা অঙ্গীকার বদ্ধ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান বলেন, এ সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটা সময় ছিল বেদে ও হিজড়াদের নিচু চোখে দেখতো মানুষ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানুষ এখন আর বেদে ও হিজড়াদের তুচ্ছ তাচ্ছিল্য করে না। তারাও আমাদের মত মানুষ, তারাও এ দেশের নাগরিক তাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আমি আমৃত্যু সমাজের অবহেলিত মানুষের পাশে এসে কাজ করে যাব। আগামীতে সরকার আরো অনেক ভালো ভালো কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা জেলা, জনাব মারুফ হোসেন সরদার পিপিএম পিপিএম পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার ঢাকা জেলা, জনাব মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সাভার ঢাকা, জনাব হাজী আব্দুল গণি মেয়র সাভার পৌরসভা সভাপতি সাভার পৌর আওয়ামী লীগ, জনাব রফিকুল ইসলাম চেয়ারম্যান পাকিজা গ্রুপ ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাবিবুর রহমান পিপিএম বার পিপিএম বার ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উত্তরণ ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদের মাধ্যমে প্রধান অতিথি হাত দিয়ে কিছু মাছের পোনা অবমুক্ত করা হয় সাভার নদীতে এছাড়াও কিছু বেদেদের হাঁস-মুরগি উপহার দেয়া হয় এবং কিছু বৃক্ষ রোপন করা হয়।