প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২২
399 views
শেয়ার করুন
গতকাল বিয়ানীবাজারের অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ২০২২-২৩ সেশনের নব-গঠিত কমিটির কাউন্সিল,অভিষেক,শপথ গ্রহণ ও সংগঠণের প্রধান উপদেষ্ঠা বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।
সোমবার সংগঠণের আহবায়ক কমিটির সদস্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন ।
এতে বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর,সমাজসেবক এনাম হোসেন কে সভাপতি ও সমাজসেবি ছাত্রনেতা, ইসলামি সংগীত শিল্পী রেজাউল করীম’কে সাধারণ সম্পাদক করে ১৯ জন সদস্য বিশিষ্ঠ এক কমিটি ঘোষণা করা হয়।
নব-গঠিত কমিটির কাউন্সিল,অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিয়ানীবাজার পৌরসভায় সংগঠণের প্রধান উপদেষ্ঠা বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় ও সামনের নতুন কর্মসূচি বাস্তবায়নের জন্য পরামর্শ করেন নব-গঠিত পরিচালনা কমিটির নেত্ববৃন্দরা।