ছাত্র জমিয়ত মোল্লাপুর ইউনিয়নের ঈদ পূর্নমিলনী, কাউন্সিল,অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন..

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২২ 415 views
শেয়ার করুন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলা শাখা’র মোল্লাপুর ইউনিয়নের ঈদ পূর্নমিলনী, কাউন্সিল,অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭ টায় ইউনিয়নের এক জমিয়ত নেতার বাড়িতে এই ঈদ পূর্নমিলনী, কাউন্সিল, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কাউন্সিলে ২০২২-২৩ ইং সেশনের জন্য মুহাম্মদ আব্দুল্লাহকে সভাপতি,মোহাম্মদ রেজাউল করীমকে সহ,সভাপতি,ইসহাক আহমদকে সাধারণ সম্পাদক এবং সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মোল্লাপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত মোল্লাপুর ইউনিয়নের এর সদ্য সাবেক সভাপতি মাহবুবুর রহমান।
কাউন্সিল শেষে তাৎক্ষণিক শপথ গ্রহণের মাধ্যমে নব-নির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়।