সাভারে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২ 419 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ই জুলাই শনিবার দুপুরে এ উপহার সামগ্রী করেন বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। এসময় বনগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ।

বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী সদস্য রাজু আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ,সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন টিপু, বনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ, ছাত্রলীগের সভাপতি সৌরভসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।