সাভারে ইনভিটিশন ইংলিশ সেন্টারের উদ্যোগে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২ 805 views
শেয়ার করুন

“খেলাধূলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এ লক্ষ্যকে সামনে রেখে গত ৬ই জুলাই বুধবার ঢাকা জেলার সাভারের ইনভিটিশন ইংলিশ সেন্টারের কর্ণধার জনাব আবু তাহের স্যারের ব্যক্তিগত প্রচেষ্ঠা ও আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচের। উক্ত আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল মাদক সন্ত্রাস ও কিশোরগ্যাং সহ নানা ধরনের সামাজিক প্রতিকুলতা মোকাবেলায় যুবসমাজের ভুমিকা ও করণীয়। আর এসকল সামাজিক কাছে সকল যুবকদের একত্রীত করার লক্ষ্যে সাভার অধর চন্দ্র স্কুল মাঠে আয়োজন করা হয় অংশগ্রহণমূলক প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচের। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সমাজ উন্নয়ন কেন্দ্র(এসইউকে) এর চেয়ারম্যান ও আরটিভি এর স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া ও তরুণ সমাজের আইকন দৈনিক বাংলা ৭১ এর স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় নিউজ পোর্টাল “তাজা খবর” এর সম্পাদক তপু ঘোষাল সহ অন্যান্য সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অংশগ্রহণমূলক খেলায় সাদা দল ৩-২(ফুটবল) গোলে লাল দলকে ও লাল দল ৪০(ক্রিকেট) রানে সাদা দলকে পরাজিত করেন। আয়োজক কমিটি জানিয়েছেন সমাজের নৈতিক অবক্ষয় দূর করার জন্য শিশু-কিশোরদের মাঝে সততা, দেশপ্রেম ও কিশোর গ্যাং সহ মাদক সন্ত্রাস প্রতিরোধ করার জন্য এধরনের আয়োজন অব্যাহত থাকবে।