বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
তাং: ০২ রা জুলাই ২০২২. ….
চলমান বন্যা পরিস্থিতির কারনে সারাদেশ এক কঠিন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে উপনীত হয়েছে। শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলাতেই প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্যোগ কালীন এই সময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে বন্যা জনিত রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের নিমিত্তে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার, উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কটুখালিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের রোগীগসহ এলাকার পানিবন্দি প্রায় শতাধিক রোগীগনকে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প কর্তৃক ডাক্তারি পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ মোর্শেদ আলম’র সার্বিক তত্বাবধানে এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার মোঃ ওলিউর রহমানের পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে হাসপাতালের মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন।
সকাল ১০টার সময় শুরু হওয়া উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা প্রদান করেন ইউনিয়ন চেয়ারম্যান এম এ মান্নান, লন্ডন প্রবাসী সরওয়ার,
আহমদ,স্থানীয় এলাকার বিশিষ্ঠ মুরব্বি,সাবেক মেম্বার তমছির আলী,বর্তমান মেম্বার নজমুল হক, শরিফ উদ্দিন, স্থানীয় মরুব্বি ফেসন আলি, আব্দুল হক, তফজ্জুল আলী, তরুন সমাজ সেবক,সংগীত শিল্পী ও মানবাধিকার কর্মি রেজাউল করিম প্রমূখ।
উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প উপজেলার প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে এবং এই লক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।


