বিয়ানবীবাজার রাব্বানী ওভারসীজ এভিয়েশনের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ 510 views
শেয়ার করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলা শহরে অবস্থিত ‘রাব্বানী ওভারসীজ এভিয়েশন’ এর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে ২০২২ সালের পবিত্র হজ্ব যাত্রীদের জন্য অনুষ্ঠিত এই কর্মশালা ২৫জুন শনিবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
মাওলানা কাজী আব্দুস সবুর এর সভাপতিত্বে ও রাব্বানী ওভারসীজ এভিয়েশন এর সত্ত¡াধিকারী আলহাজ্ব মাশহুদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদগঞ্জ দারুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মস্তুফা আহমদ কামালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনাম উদ্দিন ও মাওলানা জয়নাল আবদীন জয়নুল।
কর্মশালায় রাব্বানী ওভারসীজ এভিয়েশনের মাধ্যমে চলতি ২০২২ সালের পবিত্র হজ্ব যাত্রীদের হজ্বের বিভিন্ন হুকুম আহকাম ও নিয়ম-নীতির বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
রাব্বানী ওভারসীজ এভিয়েশনের সত্ত¡াধিকারী আলহাজ্ব মাশহুদ আহমদ প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্বাবধান ও পরিচালনায় দায়িত্ব পালন করেন। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত হজ্ব যাত্রীরা যাতে নিবিঘেœ পবিত্র হজ্ব পালন করতে পারেন সেজন্য আমি নিজে প্রতিবছর সফর সঙ্গী হই। এ বছরও আমি নিজে উনাদের সাথে গমণ করবো। হজ্বের কিছু নিয়ম-নীতি ও হুকুম আহকাম রয়েছে সেগুলো যাতে সম্মানিত হজ্ব যাত্রীরা সঠিক ভাবে পালন করতে পারেন এই জন্য আজকের এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন ছিল। আমরা প্রতিবছরই এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করি।