বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধবদেশ, ফিলিপাইন মন্ত্রী

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২২ 410 views
শেয়ার করুন

বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব দেশ তাই এই দেশে ফিলিপাইনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সফরত ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস। দুপুরে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস এসময় আরও বলেন,বাংলাদেশ সরকারের সাথে ফিলিপাইনের ভালো সর্ম্পক বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র জানিয়ে তিনি আরও বলেন, ফিলিপাইন সরকার যেকোন বিষয়ে বাংলাদেশকে সাহায্য সহযোগীতা করতে আগ্রহী বলেও বলেন তিনি।

ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, হিজড়াদের পার্লার প্রশিক্ষণকেন্দ্র, সেলাই প্রশিক্ষণকেন্দ্র, গ্রামীণ যাদুঘর, ছাদ বাগান পরিদর্শন শেষে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমরসহ কর্মকর্তা কর্মচারী ও ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা সভা করেন। এসময় ফিলিপাইনের মন্ত্রীকে বিভিন্ন উপহার সামগ্রীও দেওয়া হয়। পরে ফিলিপাইনের মন্ত্রী আশুলিয়ার নবীনগর এলাকায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দুতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।