সাভার উপজেলার চেয়ারম্যান চোখে আলো ফিরিয়ে দেওয়াার ওয়াদা পুরণ করলেন

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ৫, ২০২২ 450 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। দু চোখে দেখতে না পারা আওয়ামী লীগের নেতার চোখে আলো ফিরিয়ে দেওয়াার ওয়াদা পুরণ করলেন।

৭ বছর অন্ধ থাকার পর ইতি মধ্যে দেশের একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়ে এক চোখ ভালো হয়ে গেছে তারা। আবারও আরেক চোখের চিকিৎসার জন্য লাল মিয়ার দায়িত্ব নিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ।

আর এসব অর্থ প্রদান করছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

রোববার (০৫ জুন) দ্বিতীয় চোখ অপারেশনের জন্য লাল মিয়ার হাতে অর্থ তুলে দেন সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

জানা গেছে, দুই চোখে দেখতে না পারা সাভার সদর ইউনিয়ন কলমা দক্ষিণ পাড়ার মৃত আব্দুল হামিদ এর ছেলে লাল মিয়ার (৭০) চিকিৎসা দায়িত্ব নিয়ে চিকিৎসার সমস্ত খরচ দেন মঞ্জুরুল রাজিব।

কয়েকমাস আগে সাভার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি অনুষ্ঠানে সাবেক সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দৃষ্টি হারানো লাল মিয়ার সাথে দেখা হয় সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সাথে। সেদিনই তাকে বুকে জড়িয়ে নিয়ে তার চোখের চিকিৎসার করানোর দ্বায়িত্ব নেন উপজেলা চেয়ারম্যান।