বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়, সুষ্ঠু ভোট করতে প্রয়োজনে ১০বার ভোট হবে -নির্বাচন কমিশনার
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে ইসির সভা
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশনার মো. আনিছুৃর রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধ পরিকর। সুষ্টু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। সুষ্ঠু ভোট সম্পন্ন করতে প্রয়োজনে ১০বার ভোট হবে আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরো বলেন, ইভিএম মেশিনে কোন ত্রæটি নেই বলে পরীক্ষা-নিরিক্ষা করে ড. জাফর ইকবালসহ বিশেজ্ঞরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোন সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই। তিনি বলেন, ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।
তিনি রবিবার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা।
আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


