মৌলভীবাজারের বড়লেখায় এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ্ব আব্দুল করিমের উদ্যোগে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
স্থানীয়ভাবে এ কার্যক্রম তত্তাবধানে ছিলো দক্ষিণ ভাগ ইউনিয়নের সামাজিক সংগঠন দক্ষিণভাগ কলাজুরা জুবেনাল সোসাইটি। আলহাজ্ব আব্দুল করিম এ কার্যক্রম নানা অঞ্চলে মানুষকে দিয়ে যাচ্ছেন। এদিকে আমিরাতে কর্মহীন বাংলাদেশিরা খাদ্য সংকটে ভোগলে বায়ান্ন টিভির সাথে যোগাযোগ করলে আব্দুল করিম তাদেরকেও খাবার প্রদান করে যাচ্ছেন।

এদিকে, মহামারীর কারনে ব্যবসায়ীদের কথা চিন্তা করে বড়লেখার হাজীগঞ্জ বাজারের হেপী কমপ্লেক্স মার্কেট (১) ও ডিমাই বাজারের ৩টা মার্কেট ও গাজীটেকায় ১টি মার্কেট সর্বমোট ৫টি মার্কেট এর ভাড়া মওকুফ করেছেন। দু সহোদর হাজী অাব্দুল করিম ও হাজী রহিম এর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বড়েলেখাবাসি।


