ঢাকা জেলার সাভার উপজেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে তেঁতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান জানান, ঢাকা বিভাগে এবার পচিশ লক্ষ ৮২ হাজার নিম্ন আয়ের লোকজন কম মুল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। টিসিবির পণ্যর মধ্যে রয়েছে তেল, মশুর ডাল ও চিনি।
মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে এক কোটি স্বল্পআয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ধারাবাহিকতায় আজ সাভার উপজেলার তেঁতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নে টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হলো।
তিনি আরো জানান, সাভার উপজেলায় সর্বমোট ১০,১৫০ জনকে এ সুবিধা দেওয়া হবে। প্রত্যেক নিম্নআয়ের পরিবারকে স্বল্পমূল্যে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ কেজি সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।


