সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিদর্শন করলেন জাইকা’র স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা
ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিদর্শন করেছেন Jica (Japan International Co-operation Agency) জাইকা’র স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা Mr. Yusuke Kurihara।
বুধবার সকালে পরিদর্শনে আসা জাইকা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা Mr. Yusuke Kurihara কে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।
শুরুতেই জাইকা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা Mr. Yusuke Kurihara ইউনিয়ন প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জাইকা উপদেষ্টা ইউনিয়ন পরিষদটির কার্যক্রমের খোঁজ খবর নেন এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে অতিথির সাথে আলাপ করেন।
ঢাকা জেলার সম্মানিত ডিএফ মো: জাবেদ ইকবাল চৌধুরী, লোকাল গভার্নেন্স কনসালটেন্ট এ কে এম মিজানুর রহমান, সাভার উপজেলার UDF আজরা জেবিন ও ধামরাই উপজেলার UDF মো: মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
জাইকা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমরকে ধন্যবাদ জানান এবং কার্যক্রমের প্রশংসা করেন।


