লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের মেয়র শেরোয়ান চৌধুরী বিয়ানীবাজারে সংবর্ধিত
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
মানবতার কল্যাণে কাজ করলে মানুষ সম্মানীত হয় -মেয়র শেরোয়ান চৌধুরী
মানুষ মানুষের জন্য, মানুষের কল্যাণে যারা কাজ করেন, অসহায়, অনগ্রসর জনসাধারনের পাশে দাড়ান, শিক্ষার উন্নয়নে কাজ করেন। তারা সমাজে গুণী ও সম্মানীত হন, হন সমাদৃত। আর যে সমাজে গুনীর সমাদর থাকে সেখানে গুনীজন জন্মায়। গত শুক্রবার বিয়ানীবাজারে একটি সংবর্ধনা অনুষ্টানে লন্ডন বারা অব ক্রয়ডনের মেয়র শেরোয়ান চৌধুরী এসব কথা বলেন।
গতকাল শুক্রবার দুপুর ২ টায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে আজাদ চৌধুরী একাডেমির অডিটরিয়ামে মেয়র শেরোয়ান চৌধুরীর সম্মানে আয়োজন করা হয় এক নাগরিক সংবর্ধনা। দারুস-সালাম ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন মহানগর ছাত্র লীগ নেতা মাস্টার আব্দুল হানিফ।
মোয়াজ মোহাম্মদ আল দ্বীনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন দারুস সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা, সাবেক ইউপি সদস্য ও বর্তমান ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমদ।
অনুষ্টানে সংবর্ধিত বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি ও মেয়রের কনসর্ট আবুল হোসেন, বায়ান্ন টিভির সম্পাদক ও ৭১ টিভির আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী, গোলাপগন্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা নাহিন মাহমুদ ও ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কবির আল মাহমুদ। ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেসট প্রদান করা হয়। অনুষ্টানে আজাদ চৌধুরী একাডেমির জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন ছাত্রকে পুরুস্কৃত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ সভাপতি আব্দুল হালিম, প্রবাসি আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সদস্য মুজিবুর রজমান, আব্দুল বাসিত চৌধুরী, সমাজ সেবি আব্দুর রহমান, লেখক হাবিব আহমদ দত্ত চৌধুরী, মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আহমেদুর রহমান খাঁন হিনু ও আবু বক্কর পাখি প্রমূখ।


