বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সংগঠণ স্পর্শ সোস্যাল মিডিয়া এর প্রবাস গমণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২ 751 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোশ্যাল মিডিয়া- এর নিবেদিত প্রাণ,স্পর্শ সোশ্যাল মিডিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক,উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে আনোয়ার হোসেন মুন্না ও শিক্ষা সম্পাদক, সাইম আহমদ – কে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন।

স্পর্শের সভাপতি এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ পাল দিপকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্পর্শের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বিশেষ অতিথি ছিলেন স্পর্শের উপদেষ্টা সালেহ আহমদ, উপদেষ্টা ছিদ্দিক আহমদ, গর্ভিংবডির চেয়ারম্যান আহমদ হোসেন খান।
সংবর্ধিত অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মুন্না ও শিক্ষা সম্পাদক ছায়েম মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আফজালুর রহমান স্বপন, সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, সাংস্কৃতিক সম্পাদক আহমদ রেজা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসফ আলি, ক্রীড়া সম্পাদক হাসান আহমদ,পৌর কমিটি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ স্পর্শের সর্বস্তরের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে উচ্চশিক্ষার কোন বিকল্প নেই। এজন্য প্রয়োজনে দেশের বাইরে গিয়েও তা অর্জন করা উচিত।

বক্তারা আরো বলেন, সংগঠণের সমুন্নত রাখতে মুন্না ও সায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্মিরা সর্বদা তাদের সে অবদান মনে রাখবে। বক্তারা উচ্চশিক্ষার্থে মুন্না ও সায়েম যুক্তরাজ্য যাত্রা সফল ও সার্থক হউক, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।