বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
জনকল্যাণ সমিতি ইউকে’র নেতৃবৃন্দ এবার করোনাভাইরাস প্রাদুর্ভাব মুহূর্তে উপজেলার কয়েকশ’ কোরআনে হাফেজ, সাংবাদিক ও শতাধিক হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে দিচ্ছেন আর্থিক সহায়তা।
শুক্রবার (১৫ মে) বেলা ৩ টায় সিলেটের বিয়ানীবাজার পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র উপদেষ্টা আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রোগ্রামের মুখপাত্র সাবেক ছাত্রনেতা জুবের আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ফয়সল মাহমুদ, আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন প্রমুখ।


