হাজী শফিক বাংলাদেশ সমিতির দুবাইয়ের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১ 1,146 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) সরকার কতৃক সদ্য অনুমোদন প্রাপ্ত “বাংলাদেশ সমিতি দুবাই ” এর প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়-সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক হাজী সফিকুল ইসলাম কে, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আজীবন সভাপতি, দানবীর ড.সৈয়দ রাগীব আলী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী এবং কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান, ইউ এ ই সমন্বয়ক জাওয়াদুর রহমান – অভিনন্দন জানিয়েছেন।

তারা এক াভিনন্দন বার্তায় জানান- তিনি একাধারে -সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা কমিটির সন্মানিত সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর আজীবন ও দাতা সদস্য। হাজী শফিকুল ইসলাম দীর্ঘ দিন থেকে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর সাথে সম্পৃক্ত থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছেন।

আমরা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাদের সিলেটের এই কৃর্তী সমাজ হিতৈষী নেতার জন্য নিশ্চয়ই গর্বিত।
আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যত ও দীর্ঘায়ু কামনা করছি।