কুয়েতে করোনা আক্রান্ত ১০ হাজার ২৭৭ জন,বাংলাদেশি ১১৩৫ জন

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ১২, ২০২০ 1,071 views
শেয়ার করুন

 

গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে ১০ জনের মৃত্যুসহ আরও ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,২৭৭ জনে।

১২ মে মঙ্গলবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষিত তথ্য মতে দেশটি স্থানীয় ইংরেজি জাতীয় দৈনিক আরব টাইমস এই তথ্য নিশ্চিত করে। আক্রান্তদের মধ্যে নতুন ১১৮ জন সহ মোট বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ১১৩৫ জন। কুয়েতি ১৩৮ জন নাগরিক। ইন্ডিয়ান ৩০০ জন নাগরিক। মিশরীয় ২২২ জন নাগরিক।

বাংলাদেশি ১১৮ জন নাগরিক। এবং অনন্য আরও দেশের নাগরিক মিলে মোট রোগী আক্রান্ত হয়েছে ১০,২৭৭ জন।এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মোট ৭৫ জন। আক্রান্তদের মধ্যে এখনো পর্যন্ত সুস্থতা লাভ করেছেন মোট ৩,১০১ জন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে দেশটি করোনা আক্রান্ত হয়ে ১৭ জন বাংলাদেশি মারা গেছে।