পলিথিন প্রতিরোধে অভিযানে ৮ টি প্রতিষ্ঠানে জরিমানা সহ ৫ টন পলিথিন জব্দ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ 870 views
শেয়ার করুন

 

পলিথিন ব্যাগ উৎপাদন, গুদামজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে রংপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রংপুর নগরের নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ টন পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয় বলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।
রংপুর নগরের বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে।