প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এর জন্মদিনে ছাত্রলীগ নেতা রুপক চন্দ্র দাসের খাদ্য বিতরণ

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১ 762 views
শেয়ার করুন

 

গত ২২ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর জন্মদিন উপলক্ষে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেট নগরীর ছিন্নমূল মানুষের মাঝে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রুপক চন্দ্র দাস খাদ্য বিতরণ করেন।

২২ ফেব্রুয়ারী রাতে সিলেট নগরীর ছিন্নমূল অসহায়  মানুষের মাঝে তিনি এই খাদ্য বিতরণ করেন। এ বিষয়ে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি রুপক চন্দ্র দাস কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরে বাংলাদেশে যতজন এমপি ও মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন, সবচেয়ে সৎ ও যোগ্য হচ্ছেন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি মহোদয়। উনি আমাদের সিলেট ৪ আসনের গর্ব এবং সমগ্র বাংলাদেশের সম্পদ।

তাই তাহার জন্মদিনে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সাধ্যমত ছিন্নমূল মানুষের মুখে খাবার আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
সবার কাছে তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন দোয়া/ আশীর্বাদ প্রার্থনা করছি।