ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে ৬১ জন গিয়ে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৪ জনে। সুনামঞ্জের ১১ উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিভিন্ন সময়ে পাঠানো নমুনার ফলাফলে পাওয়া তথ্যমতে সুনামগঞ্জের ৬১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭ জন, তাহিরপুর উপজেলায় ৬ জন , শাল্লা উপজেলায় ৯ জন, দিরাই উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, বিশ্বম্ভপুর উপজেলায় ৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন ও ধর্মপাশা উপজেলায় ৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তদের একজন চিকিৎসক ও ২ জন স্বাস্থ্যকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা আজ রবিবার (১০ই মে) পর্যন্ত ৫৪ জনে দাঁড়িয়েছে।


