মেহেরপুরে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত

মিনারুল ইসলাম মিনারুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ 724 views
শেয়ার করুন
মেহেরপুরে নতুন করে চার দিন পর নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৪শে আগষ্ট) মেহেরপুর সিভিল সার্জন নিশ্চিত করেছেন।
 
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪৫৪ জন।
 
নতুন করে ১৫৫ টি রিপোর্ট এর মধ্যে ৪৬ টি পজিটিভ (সদর-৩০, গাংনী -১৫, মুজিবনগর -১) এসেছে। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৩১৬৬ টি। এর মধ্যে করোনা পজেটিভ ৪৫৪ টি।
 
মেহেরপুর জেলায় বর্তমানে পজিটিভ কেইস এর সংখ্যা ১৫৫ (সদর-৯১, গাংনী- ৪৯, মুজিবনগর -১৫ ) জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে- ১০ জন। (সদর-৫, গাংনী- ৪, মুজিবনগর -১)।
 
এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ২৫৮ জন (সদর-১৩৩, গাংনী -১০৩, মুজিবনগর- ২২)। ট্রান্সফার্ড- ২৯ জন (সদর- ২২ , গাংনী-৭) জন।