০৬ মে করোনা আপডেট: বাংলাদেশ

কাল থেকে সব মসজিদে তারাবিহ সহ পাঁচওয়াক্ত নামাজ পড়া যাবে

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ৬, ২০২০ 896 views
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৯০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে দেশে সামাজিক দূরত্ব মেনে কাল থেকে সব মসজিদে তারাবিহ সহ পাঁচওয়াক্ত নামাজ পড়া যাবে বলে জানা গেছে।