কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জনতা আইডিয়াল জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটি ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেন ।
জানা যায়, গত ৮ জুলাই ২০২০ তারিখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক শিক্ষক সোহাগের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি’র ০৭ টি অভিযোগ প্রমাণিত হয়।
অভিযোগ গুলো নিম্নরুপ,
১। ভুয়া জাল বিএড সনদ উপস্থাপন করে এমপিও ভুক্তির জন্য আবেদন দাখিল,
২। এমপিও নীতিমালা ২০১৮ এর ১১ (২) ধারায় কাম্য শিক্ষাগত যোগ্যতা (বিএড) ও অভিজ্ঞতার অভাব,
৩। এমপিও নীতিমালা ২০১৮ এর ১৭ (৩) ধারায় ভূয়া/জাল (বিএড) সনদ দাখিল করায় আইনানুগ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া,
৪। সভাপতির নির্দেশ অমান্য করে তাঁর সাক্ষর ছাড়াই তৃতীয় বারের মত এমপিও ভুক্তিকরণের জন্য আবেদন দাখিল করে ” স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরির শর্ত বিধিমালা ১৯৭৯ এর ১১ (এফ) ধারায় অসদাচরণের দায়ে অভিযুক্ত,
৫। প্রধান শিক্ষক পদে নিয়োগ সংশ্লিষ্ট সকল মুল কাগজ পত্র কর্তৃপক্ষকে প্রদর্শনে অপারগতা,
৬। আর্থিক অনিয়ম ও প্রধান শিক্ষকের নামে নারী নির্যাতন মামলা (কিশোরগঞ্জ আদালত) সহ মোট ৭টি অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক কামরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর রহমান সুমন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন পূর্বেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। পরবর্তীকালে ম্যানেজিং কমিটি ও শিক্ষকেরা সভা করে বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকুরির শর্ত বিধিমালার ধারা মতে প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম কে সাময়িক বহিষ্কার করা হয়।
_____________________
মোহাম্মদ আরীফুল ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ


