ছালেহ আহমদের গীতিকবিতা

ছালেহ আহমদ ছালেহ আহমদ

কবি ও গীতিকার

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ 719 views
শেয়ার করুন

কতো যে মনের কতো যে কথা
বলা হয়নি আমার।
বুকের বেদনা এখনো বুকে
খোলে দাওনি দুয়ার ॥

তোমার পাথর পাষাণে মন
আমার আরতি বুঝনা কখন।
ভাবি আন্মনে উদাসী বেশে
কাঁদে পরাণ আমার ॥

কেন এসেছিলে জীবনে তুমি
কেন চলে গেলে বুঝিনি আমি।
বিরহের বুকে আঘাত করে
বলো-কী সুখ তোমার ॥