জামালগঞ্জে প্রতিপক্ষের বৈঠার আঘাতে একজন খুন

মেহেদী হাসান মেহেদী হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ 667 views
শেয়ার করুন

 

নদীর ঘাটে কাপড় কাছাকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের বৈঠার আঘাতে রিয়াজ উদ্দিন (৪০) নামের একজন খুন হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন গ্রামের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীর ঘাটে কাপড় কাছা নিয়ে গজারিয়া গ্রামের রিয়াজ উদ্দিন ও সিদ্দিক মিয়ার পরিবারের শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরিবারের বড়রা পুনরায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়।

এসময় সিদ্দিক মিয়া বৈঠা দিয়ে রিয়াজ উদ্দিনকে আঘাত করে। গুরুতর আহত রিয়াজ উদ্দিনকে প্রথমে জামালগঞ্জ হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রাস্তায় রিয়াজ উদ্দিন মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম ইসলাম।