অন্বেষণ । আব্দুস সাত্তার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 837 views
শেয়ার করুন

ইসলাম সেতো আল্লাহর ধর্ম
নহে করো পৈতৃক,
মানব জীবনে,চলনে,বলনে
বাতলে দিয়েছে দিক।

মনকানারা মনগড়া ভাবে
করছে নসিহত,
জ্ঞানের ঠেলায় যায় ভুলে তারা
সামনেই কেয়ামত।

ওহে মোসলমান মুগ্ধ হয়োনা
সুলিলত বচনে,
ভুলে যেয়োনা জীবনধারা
রয়েছে কুরআানে।

স্বচক্ষু আর স্ববিবেকে
জ্ঞান কর সাধন,
সত্য পাবে পেতেই হবে
যদি কর সাধন।